আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে 'THANK YOU PM' নামক ক্যাম্পেইন আয়োজন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ আয়োজনে জনসাধারণ প্রধানমন্ত্রীকে ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারবেন।
প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভিডিও তৈরি করে পাঠাতে হবে। কেউ চাইলে এক বা একাধিক ভিডিও পাঠাতে পারবেন।
শুভেচ্ছা বার্তার বিষয়বস্তু:
গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাক্সিনে তার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ণ প্রকল্পসহ আপনার এলাকার জীবনমান উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়ে ভিডিও চিত্র ধারণ করে যে কেউ পাঠাতে পারেন।
ভিডিওটি পাঠানোর ঠিকানা: opinion@albd.org
ভিডিও পাঠানোর নিয়ম:
- ভিডিওর শুরুতেই নিজের নাম, জেলা বা প্রতিষ্ঠানের নাম বলতে হবে
- কোন প্রকারের এডিট ছাড়া মূল ভিডিও চিত্রটি পাঠাতে উৎসাহিত করা হচ্ছে
- প্রত্যেকে এক বা একাধিক বিষয়েও ভিডিও পাঠাতে পারবেন
- Google Drive/One Drive এর লিংক 'Shareable' বা 'Open' বা 'Anyone Can Get Access' এই অপশনগুলো Enable করে পাঠাতে হবে
- এবং অবশ্যই 'ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা' বলে ভিডিওটি শেষ করতে হবে।